৪৭তম বিসিএস পরীক্ষা: ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ১২০ কর্মকর্তা

প্রকাশ :
সংশোধিত :

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকার ১১৩টি পরীক্ষার হলে একযোগে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ভেতর এবং বাইরে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১২০ জন কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, প্রতিটি পরীক্ষার হলে একজন করে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোলরুমের দায়িত্ব পালনের জন্য সাতজনসহ মোট ১২০ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ১৯ সেপ্টেম্বর সকালে সচিবালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।
পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন মোতাবেক পরীক্ষা চলাকালীন সময় ও কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন।


For all latest news, follow The Financial Express Google News channel.